সম্প্রীতির বার্তা দিতে অপু সাজলেন দুর্গা
![]() |
| অপু সাজলেন দুর্গা |
অনলাইন ডেস্ক :
এবার কলকাতার এক সঙ্গে দুটি পূজার প্রধান মুখ হচ্ছেন নায়িকা অপু বিশ্বাস। একটি সেখানের কাঁকুড়গাছি যুবকবৃন্দ এবং অপরটি দক্ষিণ ট্যাংরা শীতলা যুব সংঘ।
পূজার চার দিন নিজেকে চার রকমভাবে দেখতে চান অপু। শাড়ি নয়, চার রকম পোশাকে সাজবেন তিনি।
সামনেই মুখ্যমন্ত্রীর ইউনেস্কো পুজো মিছিল। তার নির্দেশ কালারফুল হতে হবে। সম্প্রীতির রঙে রঙিন করতেই অপু বিশ্বাসকে পুজোর মুখ হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়।
শুধু ছবিতে পুজোর মুখ হয়েই থাকবেন না। পুজোটা এবার সেখানেই কাটাবেন অপু। বঙ্গবন্ধুর সম্প্রীতির আদর্শে পুজোর থিমে প্রচারের জন্য কোনও মূল্য নিতে চাননি এই অভিনেত্রী।
বেশ কয়েকদিন কলকাতায় নিজের প্রথম ছবি ‘আজকের শর্টকাট’-এর প্রচারণায় ব্যস্ত ছিলেন ছবির মুখ্য ভূমিকায় থাকা অপু বিশ্বাস।
